ট্রাকের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হলো দিদা, মেয়ে ও ৬ বছরের নাতনির। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা রেলগেট সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। উত্তেজিত জনতা লড়ির চালককে ধরে ফেলে ব্যাপক গনপিটুনি দেয়। আশঙ্কাজনক অবস্থায় চালককে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক লড়িটি আটক করেছে। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষন স্তব্ধ হয়ে পরে উত্তর-পূর্ব সীমান্ত রেল সহ ৩৪ নম্বর জাতীয় সড়কের যোগাযোগ ব্যবস্থা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত আটটা নাগাদ একটি ট্রেন পাস করানোর জন্য ডালখোলা রেল গেটটি বন্ধ করা হয়। ট্রেনটি পাস হয়ে যাওয়ার পর রেলগেটটি খুললে এলাকার বাসিন্দা ঘুরনি মল্লিক (৪২) নামে এক মহিলা তার নাতনি রিংকি বাসফোড় (৬) ও মেয়ে মালা বাসফোড় ( ২৪) কে সঙ্গে নিয়ে জাতীয় সড়ক পার হতে যায়। সেই সময় রায়গঞ্জ-শিলিগুড়িগামী একটি লড়ি ওই তিনজনকেই চাপা দেয়। ঘটনাস্থলেই লড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় নাতনি, মেয়ে ও মা ঘুরনি বাঁশফোড়ের। ঘটনায় উত্তেজিত হয়ে স্থানীয় বাসিন্দারা তাড়া করে চালকসহ ঘাতক লড়িটিকে ধরে ফেলে। উত্তেজিত বাসিন্দারা চালককে ব্যাপক গনপিটুনি দেয় বলে অভিযোগ। এরপর পুলিশ এসে আশঙ্কা জনক অবস্থায় চালককে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/y7FhIm_4jgs